Headlines

১০ জুলাই থেকে গোমতীতে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু, প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক

আগরতলা, ৩ জুলাই: আগামী ১০ জুলাই থেকে গোমতী জেলায় সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হতে চলেছে। এই কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার মহাকরণের ভিডিও কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে খাদ্য দপ্তর ও কৃষি দপ্তরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন মহকুমা শাসক (এসডিএম) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা অংশ নেন। ধান সংগ্রহের প্রক্রিয়া, কৃষকদের সুবিধা, সংরক্ষণ ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁরা সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বলেন, ধান বিক্রির ক্ষেত্রে যাতে কৃষকদের কোনও ধরনের হয়রানি বা সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।সরকারের এই উদ্যোগের মাধ্যমে গোমতী জেলার কৃষকরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্য ও সহায়ক মূল্য পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ধান ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ ও নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *