Headlines

পেট্রোল বোমা হামলার ঘটনায় সরব সিপিআই(এম), আইন-শৃঙ্খলা নিয়ে কটাক্ষ অমল চক্রবর্তীর

টাউন প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং পরবর্তীতে তাঁকে মারধর করে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান সিপিআই(এম)-এর সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন সিপিআই(এম) নেতৃত্ব। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, রাজধানী এলাকায় এ ধরনের দুঃসাহসিক হামলা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে।তিনি বলেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।এদিকে, টাউন প্রতাপগড়ের এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *