ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন সিনিয়র প্রফেসর ড. দেবব্রত দাস। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মচারীরা নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ড. দেবব্রত দাস।তিনি বলেন, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, গবেষণায় উৎকর্ষ এবং প্রশাসনিক স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে জাতীয় স্তরে আরও সুপ্রতিষ্ঠিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।বিশ্ববিদ্যালয় মহলে নতুন উপাচার্যের যোগদানে ইতিবাচক প্রত্যাশার পরিবেশ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সকলের আশা, তাঁর দীর্ঘ শিক্ষাগত ও প্রশাসনিক অভিজ্ঞতা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নতুন অধ্যায়, উপাচার্যের দায়িত্ব নিলেন প্রফেসর ড. দেবব্রত দাস
