আগরতলা প্রেস ক্লাবে বুধবার অনুষ্ঠিত হলো ‘বার্তা আলাপ’ শীর্ষক এক আলোচনা সভা। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, জনকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনিক সাফল্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা কেন্দ্রীয় সরকারের গত ১২ বছরে বিভিন্ন ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল পরিষেবার সম্প্রসারণ, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয়। আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।
‘বার্তা আলাপ’ কর্মসূচিতে মোদি সরকারের ১২ বছরের সাফল্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা
