আগরতলার দুটি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।সম্প্রতি আগরতলার রামনগর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে শ্রভ্রজিৎ চৌধুরীর মর্মান্তিক মৃত্যু হয়। এদিন মুখ্যমন্ত্রী মৃতের স্ত্রী রেশমী সাহার হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এছাড়াও, ৭৯ টিলা এলাকার বাসিন্দা হরিদাস দেবনাথের পুত্রের জলে ডুবে অকাল মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি হরিদাস দেবনাথের হাতে ৩ লক্ষ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন।এ সময় মুখ্যমন্ত্রী বলেন, বিপদের সময় রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক দায়বদ্ধতা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সহায়তার চেক
