আগরতলার প্রজ্ঞা ভবনে ‘দত্তক গ্রহণ সংক্রান্ত বিধিমালা, ২০২২’ (Adoption Regulations, 2022)-এর ওপর রাজ্য-স্তরের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শিশুদের আইনসম্মত, নিরাপদ ও স্বচ্ছ দত্তক গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিক, সংস্থা এবং অংশীজনদের আরও দক্ষ ও সচেতন করে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, শিশু সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।বক্তারা জানান, ‘দত্তক গ্রহণ সংক্রান্ত বিধিমালা, ২০২২’ কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দত্তক গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং শিশুবান্ধব করে তোলা সম্ভব হবে। প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টদের আইনি বিধান, প্রশাসনিক প্রক্রিয়া এবং শিশুদের সর্বোত্তম স্বার্থ রক্ষার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।এই রাজ্য-স্তরের ওরিয়েন্টেশন কর্মসূচি আগামী দিনে দত্তক গ্রহণ ব্যবস্থাকে আরও কার্যকর ও মানবিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
দত্তক গ্রহণে স্বচ্ছতা ও সচেতনতার বার্তা, আগরতলায় রাজ্য-স্তরের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন
