Headlines

১৬ জুলাই বামুটিয়ায় মহাধুমধামে রথযাত্রা, ৯ দিনব্যাপী গুণ্ডিচা উৎসবের প্রস্তুতি সম্পন্ন

আগরতলা, ১২ জুলাই: আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। এই উপলক্ষে পশ্চিম ত্রিপুরার বামুটিয়া বিধানসভার রাঙ্গুটিয়া এলাকায় অবস্থিত গৌর নিতাই সংঘ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবারের রথযাত্রার বিস্তারিত কর্মসূচি ঘোষণা করে।সংঘের পক্ষ থেকে জানানো হয়, ১৬ জুলাই জগন্নাথ দেব নিজ মন্দির থেকে রথে করে গুণ্ডিচা মন্দির (মাসির বাড়ি) উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে তিনি টানা ৯ দিন অবস্থান করবেন। আগামী ২৪ জুলাই পর্যন্ত কালীবাজারের গুণ্ডিচা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন, প্রসাদ বিতরণসহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সংঘের কর্মকর্তারা জানান, গত বছরের মতো এবারও অত্যন্ত সুষ্ঠু ও ধর্মীয় মর্যাদার সঙ্গে রথযাত্রা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবসহ রাজ্যের একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।পুণ্যার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে সংঘের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়।প্রতি বছরের মতো এবারও হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগমে বামুটিয়ার রথযাত্রা উৎসব এক ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হবে বলে আয়োজকদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *