Headlines

রক্তাক্ত রহস্যে কাঁঠালিয়া ভদ্রাবাড়ি! কুপিয়ে খুনের পর ঘরে তালা ঝুলিয়ে চম্পট দুর্বৃত্তদের

সোনামুড়া, ১৪ জুলাই: সিপাহিজলা জেলার যাত্রাপুর থানার অন্তর্গত কাঁঠালিয়া ভদ্রাবাড়ি এলাকায় এক ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম উত্তম নমঃ। অভিযোগ, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করার পর ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। সকাল প্রায় ৯টা নাগাদ যাত্রাপুর থানায় খবর পৌঁছালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ঘরের ভেতর থেকে উত্তম নমঃ-র রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্রের আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। তবে হত্যার সঠিক কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।জানা গেছে, নিহতের দুই ছেলে রয়েছে—উৎপল নম (২৫) এবং চয়ন নম (২২)। ঘটনার সময় তাঁদের অবস্থানসহ পরিবারের অন্যান্য বিষয়ও তদন্তের আওতায় এনেছে পুলিশ।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়। ফরেনসিক ও তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করছে।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *