Headlines

পুলিশের উপস্থিতি টের পেয়ে চম্পট নেশা কারবারি, কালাপানিয়া থেকে উদ্ধার ১৪৬ বোতল এসকফ

সোনামুড়া, ১৫ জুলাই: পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল এক সন্দেহভাজন নেশা কারবারি। তবে তার ফেলে যাওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাটি সোনামুড়া থানাধীন কালাপানিয়া এলাকায় ঘটেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে কালাপানিয়া এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে ১৪৬ বোতল এসকফ (Eskuf) কফ সিরাপ উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া কফ সিরাপগুলি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। তবে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।পুলিশ উদ্ধার হওয়া সামগ্রী জব্দ করে মামলা রুজু করেছে এবং পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *