Headlines

বিজেপি বড়জলা মণ্ডলের নতুন সভাপতি রাজীব ঘোষ, সাংগঠনিক শক্তি বাড়ানোর বার্তা

আগরতলা: ভারতীয় জনতা পার্টির বড়জলা মণ্ডলের নতুন সভাপতি হিসেবে রাজীব ঘোষ দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই নিয়োগকে ঘিরে দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে নতুন সভাপতি কাজ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। �BJPনবনিযুক্ত সভাপতি রাজীব ঘোষকে শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতা-কর্মীরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে বড়জলা মণ্ডলে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং আগামী দিনে বিভিন্ন জনমুখী কর্মসূচি আরও জোরদারভাবে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *