Headlines

NEET-এ সাফল্য, বিশালগড়ের ইমরানকে বাড়িতে গিয়ে সংবর্ধনা বিধায়ক সুশান্ত দেবের

NEET পরীক্ষায় সাফল্য অর্জন করে বিশালগড়ের নাম উজ্জ্বল করলেন চন্দননগর এলাকার মেধাবী ছাত্র ইমরান খান। তার এই কৃতিত্বে আনন্দের আবহ তৈরি হয়েছে এলাকাজুড়ে।শনিবার ইমরান খানের বাড়িতে পৌঁছে তাকে সংবর্ধনা জানান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। ফুল ও শুভেচ্ছা জানিয়ে তিনি ইমরানের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতের চিকিৎসক জীবনের জন্য শুভকামনা জানান।সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইমরান খান ও তার পরিবারের সদস্যরা। ইমরান বলেন, এই স্বীকৃতি তাকে আগামী দিনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।বিধায়ক সুশান্ত দেব বলেন, বিশালগড়ের তরুণ প্রজন্ম শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করে এলাকার গৌরব বাড়াচ্ছে। ভবিষ্যতেও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের উৎসাহিত করার কাজ অব্যাহত থাকবে।ইমরান খানের এই সাফল্যে এলাকাবাসীর মধ্যেও খুশির আমেজ বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার এই অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *