Headlines

কার্গিল বিজয় দিবসে পূর্ব আগরতলা থানার পুলিশকে সম্মান জানাল আগরতলা মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিট

আগরতলা, ২৬ জুলাই: ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে আগরতলা মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। দেশের নিরাপত্তায় নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগকে স্মরণ এবং নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।অনুষ্ঠানের অংশ হিসেবে পূর্ব আগরতলা থানার পুলিশ কর্মীদের জাতীয় পতাকার ব্যাজ পরিয়ে সম্মাননা জানান এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা। এসময় দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং নিরাপত্তা বাহিনীর প্রতি সম্মান প্রদর্শনের বার্তা তুলে ধরা হয়।বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জানান, কার্গিলের বীর শহিদদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি দেশের নিরাপত্তায় নিয়োজিত সেনা ও অন্যান্য বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে আগরতলা মহিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এনএসএস ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি পূর্ব আগরতলা থানার পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে কার্গিল যুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশসেবার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *