নিজস্ব প্রতিনিধি | সোনামুড়া | ২৭ জুলাইসোনামুড়া থানার পুলিশের মোবাইল ডিউটির সময় বড়সড় সাফল্য মিলেছে। সোমবার গভীর রাতে ইউএনসি নগর, মতিনগর-বটতলা সীমান্ত সড়ক সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৪৫.৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় রাস্তার ধারে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা গাঁজার বস্তাগুলি নজরে আসে। পরে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মালিকবিহীন (Unclaimed) হিসেবে গাঁজাগুলি জব্দ করা হয়।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ১০ হাজার টাকা। এই বিপুল পরিমাণ মাদক কারা সেখানে ফেলে রেখে গিয়েছিল এবং এর প্রকৃত মালিক কে, তা জানতে সোনামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।পুলিশের প্রাথমিক ধারণা, সীমান্তপথে পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলি মজুত করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
সীমান্ত সড়কে ৪৫.৫ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ₹৯.১০ লক্ষ
