Headlines

ত্রৈমাসিক পর্যালোচনা সভায় উন্নয়নে গতি আনতে কড়া বার্তা মন্ত্রী সুধাংশু দাসের

নিজস্ব প্রতিনিধি | কৈলাশহর | ২৭ জুলাইসরকারি উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে আরও গতি আনতে এবং সরকারি পরিষেবার সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঊনকোটি জেলার কৈলাশহর সার্কিট হাউসে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজ্যের প্রাণিসম্পদ, মৎস্য ও তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।সভায় প্রাণিসম্পদ (ARDD), মৎস্য এবং তফসিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান অবস্থা এবং বিভিন্ন সমস্যার দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন মন্ত্রী।এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন (আইএএস), জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির ঊর্ধ্বতন আধিকারিকরা।সভা শেষে মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রতি তিন মাস অন্তর এই ধরনের পর্যালোচনা সভার মূল উদ্দেশ্য হলো প্রকল্পগুলির বাস্তব অগ্রগতি মূল্যায়ন করা, কোথাও কোনো সমস্যা থাকলে তা দ্রুত চিহ্নিত করে সমাধান করা এবং সরকারি প্রকল্পের সুবিধা যেন প্রত্যেক প্রকৃত উপভোক্তার কাছে সময়মতো পৌঁছে যায় তা নিশ্চিত করা। তিনি আরও বলেন, প্রশাসন ও বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগই জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করবে এবং উন্নয়নের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *