Headlines

শিলাবৃষ্টির ক্ষতিপূরণ থেকে বঞ্চিত তিন পরিবার! বৈষম্যের অভিযোগ বিশ্রামগঞ্জে

নিজস্ব প্রতিনিধি | বিশ্রামগঞ্জ | ২৭ জুলাইপ্রায় আড়াই থেকে তিন মাস আগে হওয়া প্রবল শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত সরকারি ক্ষতিপূরণ পাননি চড়িলাম ব্লকের বিশ্রামগঞ্জ বড়জলা গ্রাম পঞ্চায়েতের বাঁধের পাড় এলাকার তিনটি দিনমজুর পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ, একই এলাকায় অন্য ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা পেলেও তাঁরা এখনও বঞ্চিত।ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা হলেন মাহেজা বেগম, মমতা বেগম এবং মনোয়ারা বেগম। তাঁদের দাবি, শিলাবৃষ্টিতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও স্থানীয় জনপ্রতিনিধি বা পঞ্চায়েতের পক্ষ থেকে আজ পর্যন্ত কেউ খোঁজখবর নেননি।পরিবারের অভিযোগ, শিলাবৃষ্টির সময় ঘরের ভেতরে বরফ পড়ে মাহেজা বেগম এবং তাঁর নাতি আলামিন হোসেন গুরুতর আহত হন। পরে তাঁদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়। কিন্তু এরপরও কোনো ক্ষতিপূরণ বা সরকারি সহায়তা মেলেনি।ক্ষতিগ্রস্তদের দাবি, এলাকার অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি ক্ষতিপূরণ পেলেও তাঁরা বঞ্চিত হয়েছেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হতে হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিবারগুলির আবেদন, বিষয়টি দ্রুত তদন্ত করে তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *