Headlines

বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষোভ, ১৫ দফা দাবিতে কৈলাসহরে TSECL দপ্তরে ডেপুটেশন

কৈলাসহর, ২৮ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বিভিন্ন সমস্যা ও গ্রাহকদের স্বার্থে ১৫ দফা দাবি নিয়ে টিএসইসিএল-এর কৈলাসহর ডেপুটি জেনারেল ম্যানেজারের দপ্তরে স্মারকলিপি জমা দিল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি।মঙ্গলবার গৌরনগরে ডেপুটেশন দেওয়ার পর সংগঠনের প্রতিনিধিরা কৈলাসহর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে সংগঠনের বরিষ্ঠ সদস্য বৈষম্পায়ন চক্রবর্তী অভিযোগ করেন, নতুন বিদ্যুৎ শুল্ক কাঠামোর কারণে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে।সংগঠনের পক্ষ থেকে ঘনঘন লোডশেডিং, স্মার্ট মিটার চালু, বিদ্যুৎ পরিষেবার মান, জনবল সংকট এবং বেসরকারিকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।স্মারকলিপিতে নতুন বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার, পুরনো ডিজিটাল মিটার পুনরায় চালু, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, কৈলাসহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের কাজ দ্রুত শেষ করা এবং ধর্মনগর-কৈলাসহর ৩৩ কেভি লাইনের আধুনিকীকরণের দাবি জানানো হয়েছে।এছাড়াও বর্তমানে পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তে পুনরায় টিএসইসিএল-এর মাধ্যমে পরিষেবা পরিচালনার দাবি তুলেছে সংগঠন। বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *