Headlines

যুগের পর যুগ সংস্কারের অপেক্ষায় রাস্তা ও বেইলি ব্রিজ, বেহাল যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগে বামুটিয়ার মানুষ

মোহনপুর, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তা ও বেইলি ব্রিজ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও থেকে তালতলা বিদ্যালয়গামী এলাকার বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, কয়েক যুগ ধরে রাস্তাটির কোনো উল্লেখযোগ্য মেরামতের কাজ হয়নি। বর্তমানে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একইসঙ্গে বেইলি ব্রিজটির অবস্থাও জরাজীর্ণ হয়ে উঠেছে।এলাকাটি কৃষি প্রধান হওয়ায় প্রতিদিন এই রাস্তা দিয়ে কৃষক, স্কুল পড়ুয়া এবং সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষার সময় রাস্তার দুরবস্থার কারণে সমস্যায় পড়তে হয় সকলকে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।বাসিন্দারা জানান, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন বিধায়কের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। বারবার কাজের অনুমোদনের কথা বলা হলেও বাস্তবে সংস্কারের কাজ শুরু হয়নি বলে অভিযোগ তাদের।সংবাদমাধ্যমের মাধ্যমে দ্রুত রাস্তা ও বেইলি ব্রিজ মেরামতের দাবি জানিয়েছেন এলাকার জনগণ। এখন সংশ্লিষ্ট দপ্তর কবে পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন নোয়াগাঁও ও তালতলা এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *