কাঞ্চনমালা, ২৮ জুলাই: দীর্ঘ ৩৫ বছর ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ একটি সড়ক। রাস্তার দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, নকুল চৌমুনা থেকে শ্রীনগর ঋষি কলোনি পর্যন্ত এই রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এই সড়ক দিয়ে নকুল চৌমুনা, শেখের কোট, কাঞ্চনমালা এবং আগরতলায় প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।রাস্তার বিভিন্ন অংশে গর্ত ও ক্ষতিগ্রস্ত হওয়ায় পথচারী থেকে শুরু করে যানবাহন চালক—সকলকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। বিশেষ করে বর্ষার সময় দুর্ভোগ আরও বেড়ে যায়।স্থানীয়দের দাবি, রাস্তার সমস্যা নিয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। এমনকি জনপ্রতিনিধিরা এলাকায় পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত বাস্তবে কোনো কাজ শুরু হয়নি।দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধান করে রাস্তা সংস্কারের কাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখন সংশ্লিষ্ট দপ্তর কবে উদ্যোগ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা।
৩৫ বছরেও সংস্কার নেই রাস্তার, জনপ্রতিনিধিদের আশ্বাসে ক্ষুব্ধ কাঞ্চনমালার বাসিন্দারা
