Headlines

মাথা গোঁজার ঠাঁই নেই, আবাস যোজনার ঘরও মেলেনি! বড়জলায় দিনমজুর পরিবারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সরকারি আবাসনের আশায় বছরের পর বছর অপেক্ষা করেও এখনও ঘর পাননি বলে অভিযোগ তুলেছেন চড়িলাম ব্লকের বড়জলা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাঁধের পাড় এলাকার বাসিন্দা মাহেজা খাতুন। দিনমজুর পরিবারের এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চর্চার সৃষ্টি হয়েছে।মাহেজা খাতুনের দাবি, তার স্বামী আব্দুল সাত্তার মিয়ার সঙ্গে অত্যন্ত জরাজীর্ণ বাড়িতে বসবাস করছেন তারা। পরিবারটি অন্ত্যোদয় রেশন কার্ডের সুবিধাভোগী হলেও এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কোনও সরকারি ঘর পাননি।এছাড়াও তার অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে অন্য কোনও সরকারি সুযোগ-সুবিধাও তাদের দেওয়া হয়নি। ফলে চরম আর্থিক অনটনের মধ্যেই পরিবারকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।পরিবারটির আবেদন, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর যেন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও আবাসনের ব্যবস্থা করে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত বা প্রশাসনের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *