Headlines

সংখ্যালঘুদের স্বনির্ভরতার লক্ষ্যে ঋণ বিতরণ, প্রজ্ঞা ভবনে উপস্থিত মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থিক স্বনির্ভরতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে সংখ্যালঘু সুবিধাভোগীদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের আওতায় নির্বাচিত সংখ্যালঘু সুবিধাভোগীদের হাতে ঋণের নথি তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা, স্বনিযুক্তি ও আয়বর্ধক কর্মকাণ্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনমুখী কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *