Headlines

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের সরাসরি মতবিনিময়, উদয়পুরে ক্ষমতায়নের বার্তা

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বনির্ভরতা বৃদ্ধি এবং সরকারি প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিয়ে বুধবার উদয়পুরের মাতাবাড়ি ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টারের কনফারেন্স হলে জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে ‘মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সুবিধাভোগী’-দের নিয়ে এক গুরুত্বপূর্ণ ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, মাতাবাড়ি আরডি ব্লকের বিডিও অরিজিৎ পাল, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাসসহ প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাঁদের সমস্যা, সাফল্য এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা সম্পর্কে অবগত হওয়া। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহিলারা তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।বক্তব্যে বিজয়া রাহাতকর বলেন, “মহিলাদের ক্ষমতায়নই সমাজের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।” তিনি জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের সরাসরি মতবিনিময় কর্মসূচি বাস্তব পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, আত্মনির্ভরতার পথ এবং স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।সংশ্লিষ্ট মহলের মতে, এই ধরনের উদ্যোগ গ্রামীণ এলাকার মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করবে এবং নারী ক্ষমতায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *