Headlines

বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল বৃদ্ধা অনু যাদবের

তেলিয়ামুড়া, ৩০ জুলাই: তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৬০ বছর বয়সী অনু যাদব নামে এক বৃদ্ধার। বৃহস্পতিবার নিজের বাড়িতে দৈনন্দিন কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি।পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমান আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় করইলং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলা অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *