Headlines

এনএসইউআই-এর নতুন সভাপতি আমির হোসেনকে কংগ্রেস ভবনে সংবর্ধনা

আগরতলা, ৩০ জুলাই: নবনিযুক্ত ত্রিপুরা প্রদেশ এনএসইউআই-এর সভাপতি আমির হোসেন-কে সংবর্ধনা জানানো হলো আগরতলা কংগ্রেস ভবনে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ ও এনএসইউআই কর্মীরা। বক্তারা নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সংবর্ধনা অনুষ্ঠানে আমির হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছাত্রসমাজের স্বার্থ রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *