আগরতলা: প্রয়াত হলেন কল্যাণী রায়ের স্বামী দীনেশ চন্দ্র সাহা। জানা গেছে, ঘুমের মধ্যেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।দুঃসংবাদ পেয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে ছুটে যান। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।দীনেশ চন্দ্র সাহার প্রয়াণে এলাকাজুড়েও শোকের আবহ তৈরি হয়েছে। বহু বিশিষ্ট ব্যক্তি, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ঘুমের মধ্যেই চিরনিদ্রায় দীনেশ চন্দ্র সাহা, শোকসন্তপ্ত পরিবারে মুখ্যমন্ত্রীর সমবেদনা
