Headlines

৪ দফা দাবিতে এনএসইউআই-এর বিক্ষোভ মিছিল, ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষায় সরব ছাত্র সংগঠন

আগরতলা: ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিলের আয়োজন করল এনএসইউআই (NSUI)। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।এনএসইউআই নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের একাধিক সমস্যা উপেক্ষিত হয়ে আসছে। সেই সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং শিক্ষার পরিবেশের উন্নয়নের দাবিতেই এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।বিক্ষোভ মিছিলে সংগঠনের ছাত্র-যুব কর্মী ও সমর্থকরা অংশ নিয়ে ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *