আগরতলা: ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ (TBSE) পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। পর্ষদের মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী। উপস্থিত ছিলেন পর্ষদের সচিব ড. জয়দীপ ভট্টাচার্য এবং ওএসডি নীলমাধব সাহা।পর্ষদ জানিয়েছে, ৩০ জুলাই বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়া শেষ হয়েছে।বছর বাঁচাও পরীক্ষার পর মাধ্যমিকের পাশের হার ৮৪.১৮ শতাংশ থেকে বেড়ে ৮৪.৯৩ শতাংশে পৌঁছেছে। এই পরীক্ষায় ২৩৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, উচ্চ মাধ্যমিকে ৩৫০ জন পরীক্ষার্থী পাস করেছেন। ফলে উচ্চ মাধ্যমিকের পাশের হার ৭৯.৩৩ শতাংশ থেকে বেড়ে ৮০.৬৫ শতাংশ হয়েছে।এছাড়া, মাধ্যমিকে ২৯২টি বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিকে ৬৬টি বিদ্যালয় শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে।পর্ষদ আরও জানিয়েছে, এ বছর মাধ্যমিকের স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স বিষয়ে ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৩৬ জন উত্তীর্ণ হয়েছেন।
টিবিএসই-এর বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বাড়ল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পাশের হার
