ধর্মনগর, ৩০ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত ‘জেল ভরো’ আন্দোলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার ধর্মনগরে মিছিল ও পথসভা সংগঠিত করে সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (CITU)-এর ধর্মনগর মহকুমা কমিটি।মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। পরে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে ১০ আগস্টের জেল ভরো কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।বক্তারা অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিভিন্ন দাবিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই গণআন্দোলনের মাধ্যমেই দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তাঁরা জানান।সভা থেকে আগামী ১০ আগস্টের জেল ভরো আন্দোলন সফল করতে শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
১০ আগস্ট ‘জেল ভরো’ আন্দোলনের ডাক, ধর্মনগরে সিটুর মিছিল ও সমাবেশ
