Headlines

১৫ আগস্টের মধ্যেই ৩০ কোটি টাকার বকেয়া মেটানোর আশ্বাস, বিদ্যুৎমন্ত্রীর বৈঠকে সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টররা

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকা প্রায় ৩০ কোটি টাকার বিল পরিশোধের দাবিকে কেন্দ্র করে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ-এর সঙ্গে বৈঠকে বসে টিইসিএল (TECL) কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে আগামী ১৫ আগস্টের মধ্যেই বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দেন মন্ত্রী, যার ফলে সন্তোষ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন।প্রসঙ্গত, বকেয়া বিলের দাবিতে কয়েকদিন আগে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছিলেন টিইসিএল কন্ট্রাক্টররা। পরে বিদ্যুৎমন্ত্রীর আহ্বানে কর্মবিরতি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সম্মত হয় অ্যাসোসিয়েশন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই বৈঠক।বৈঠকে কন্ট্রাক্টরদের দীর্ঘদিনের পাওনা প্রায় ৩০ কোটি টাকা দ্রুত মেটানোর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক স্বপন দাস জানান, বিদ্যুৎমন্ত্রী ১৫ আগস্টের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরই তিনি বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর (এমডি)-এর সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।মন্ত্রীের ইতিবাচক আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছে টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। তাদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ হলে বিদ্যুৎ পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্পের কাজ আরও দ্রুত ও স্বাভাবিকভাবে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *