Headlines

এজিএমসির ২২তম প্রতিষ্ঠা দিবসে হেরিটেজ পার্কে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সাড়া প্রাতঃভ্রমণকারীদের

আগরতলা, ১ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি)-এর ২২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর হেরিটেজ পার্কে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সকালবেলায় পার্কে প্রাতঃভ্রমণে আসা বহু মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।এই উদ্যোগে রক্তচাপ, রক্তে শর্করার মাত্রাসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।এজিএমসির চিকিৎসক ডাঃ কনক চৌধুরী জানান, প্রতিষ্ঠা দিবসকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপন সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি বলেও তিনি উল্লেখ করেন।শিবিরে প্রাতঃভ্রমণকারীদের উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন জনস্বার্থমূলক স্বাস্থ্য শিবিরের আয়োজনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *