Headlines

পূজোর মাঠ নাকি ব্যক্তিগত জমি? আড়ালিয়ায় মালিকানা বিতর্কে তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

আগরতলা: রাজধানীর আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে মালিকানা বিতর্ক ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে দুর্গাপূজার আয়োজনে ব্যবহৃত ওই জমি নিয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবিতে এসডিএম, তহশিল অফিস ও স্থানীয় কাউন্সিলরের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসী।স্থানীয়দের দাবি, গত ২৫ থেকে ৩০ বছর ধরে এলাকাবাসীর উদ্যোগে ওই মাঠে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তাদের আরও দাবি, প্রায় ৫০ বছর ধরে জমিটির কোনো বৈধ মালিকানা সামনে আসেনি এবং এটি এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়ে আসছে।অভিযোগ, জীবন দে ওরফে দিপু দে নামে এক ব্যক্তি সম্প্রতি জাল নথি তৈরি করে জমিটি বিক্রির চেষ্টা করছেন এবং সম্ভাব্য ক্রেতাদের জমিটি দেখাচ্ছেন। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।এলাকাবাসীর আরও অভিযোগ, বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের বক্তব্য, এটি সম্পূর্ণভাবে জমির মালিকানা ও জনস্বার্থের বিষয়, এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।বাসিন্দাদের দাবি, প্রশাসন দ্রুত জমিটির প্রকৃত মালিকানা যাচাই করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করুক। বৈধ মালিক প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, আর অভিযোগে জালিয়াতি বা অনিয়মের প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। পাশাপাশি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।এলাকাবাসী বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতির নজরেও এনেছেন বলে জানিয়েছেন। বর্তমানে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *