Headlines

কৈলাসহরে রঙে-তুলিতে সৃজনের উৎসব, অঙ্কন প্রতিযোগিতায় ১৫০-র বেশি শিক্ষার্থী

কৈলাসহর: শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে রবিবার পিএমশ্রী আরকেআই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতা। সুর ভারতীয় কলাকেন্দ্রের তত্ত্বাবধানে এবং কৈলাসহর নিউ ক্যানভাস আর্ট স্কুলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নার্সারি থেকে কলেজ স্তর পর্যন্ত ১৫০-রও বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।সকাল ১১টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা রঙ ও তুলির মাধ্যমে নিজেদের কল্পনা ও সৃজনশীলতার অনন্য প্রকাশ ঘটায়। শিক্ষার্থীদের উৎসাহ দিতে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।নিউ ক্যানভাস আর্ট স্কুলের প্রিন্সিপাল সন্দীপ দে জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও তিনি জানান।আয়োজকদের মতে, এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল উদ্যোগ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি শিল্পচর্চার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *