বিশালগড়: ট্রাফিক ফাইনকে কেন্দ্র করে বিশালগড় থানার পুলিশের সঙ্গে অটোচালকদের বচসাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় কমলাসাগরের লেম্বুতুলি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ফাইন আদায়কে কেন্দ্র করে পুলিশ ও অটোচালকদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলেও পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে প্রভাব পড়ে। বিষয়টি নিয়ে পুলিশ ও অটোচালকদের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্যের অপেক্ষা রয়েছে।
ফাইনকে কেন্দ্র করে উত্তপ্ত লেম্বুতুলি, অটোচালক-পুলিশ মুখোমুখি
