Headlines

‘কাচের মায়াজাল’ থিমে চমক, ৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা

আগরতলা: রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এবার ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেছে। এবারের পূজার মূল আকর্ষণ থাকছে ‘কাচের মায়াজাল’ থিম, যা দর্শনার্থীদের জন্য এক ভিন্নধর্মী ও নান্দনিক অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এবারের পূজার থিমের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। একই সঙ্গে শুভ সূচনার অংশ হিসেবে ঐতিহ্য মেনে খুঁটি পূজারও আয়োজন করা হয়।ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গের অভিজ্ঞ শিল্পীদের তত্ত্বাবধানে তৈরি হবে পূজামণ্ডপ ও থিমভিত্তিক সাজসজ্জা। আধুনিক শিল্পভাবনা, আকর্ষণীয় আলোকসজ্জা এবং অভিনব উপস্থাপনার মাধ্যমে এবারও দর্শকদের মন জয় করাই তাদের লক্ষ্য।প্রতিবছরের মতো এবারও কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের দুর্গাপূজা ঘিরে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, ‘কাচের মায়াজাল’ থিম এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *