আগরতলা: সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার দশমীঘাটস্থিত শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র-ইন-কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য এবং শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের কর্মকর্তারা।এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকদের পরামর্শ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়। শিবিরে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
দশমীঘাটে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, উদ্বোধন করলেন জেলাশাসক ডাঃ বিশাল কুমার
