Headlines

রানিরবাজারে থিম উন্মোচনের সঙ্গে মেগা রক্তদান ও স্বাস্থ্য শিবির, শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা

আগরতলা: সামাজিক দায়বদ্ধতা ও উৎসবের আবহকে একসঙ্গে সামনে রেখে রানিরবাজার রয়েল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার রানিরবাজার থানা সংলগ্ন এলাকায় দুর্গাপূজার থিম উন্মোচন, মেগা রক্তদান শিবির, বিনামূল্যের স্বাস্থ্য শিবির এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রণব সরকার, রতন দেবনাথসহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও সংগঠনের সদস্যরা।আয়োজকরা জানান, দুর্গাপূজাকে শুধু ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বহু মানুষ অংশগ্রহণ করেন।এছাড়াও আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *