Headlines

‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা, সখীচরণ স্কুলে যুব সমাজকে সচেতনতার আহ্বান

আগরতলা: বিকশিত ভারত সংকল্প অভিযান উপলক্ষে আগরতলার সখীচরণ স্কুলে যুব সমাজকে মাদক ও নেশার কুফল সম্পর্কে সচেতন করতে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নেশামুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পোস্ট কমিটির সেক্রেটারি সুকান্ত ঘোষসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাই মাদক ও নেশার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে নেশামুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত শিক্ষার্থীদের নেশার বিরুদ্ধে সচেতন থেকে অন্যদেরও সচেতন করার আহ্বান জানান অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *