Headlines

ত্রিপুরাসুন্দরী মন্দিরে ‘মদ্যপ অবস্থায় ডিউটি’ অভিযোগে বিতর্ক, প্রশ্নের মুখে পুলিশি দায়িত্ব

উদয়পুর: ত্রিপুরাসুন্দরী মন্দিরে এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি পালনের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, দায়িত্ব পালন করার সময় ওই পুলিশকর্মী কয়েকজন যুবকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও দুর্ব্যবহার করেন। পরে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ ওঠে।ঘটনার পর মন্দির চত্বরে উপস্থিত দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশের অন্যতম পবিত্র শক্তিপীঠ হিসেবে পরিচিত এই ধর্মীয় স্থানে দায়িত্বে থাকা কোনো পুলিশকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশকর্মী বা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। তদন্তের পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *