মোহনপুর: নেশামুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে বামুটিয়া পুলিশ ফাঁড়ির রুটিন চেকিংয়ে অবৈধ নেশা সামগ্রী এসকফ (Eskuf) উদ্ধার এবং এক গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে।সোমবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা–ছোট আমতলী রোডে নিয়মিত তল্লাশি চলাকালীন একটি গাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। উদ্ধার হওয়া নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে।এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত জানান, রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্যেই পুলিশের ধারাবাহিক নেশাবিরোধী অভিযান ও রুটিন চেকিং চলছে। তিনি বলেন, মাদক ও অবৈধ নেশা সামগ্রীর বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও একইভাবে অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন লেফুঙ্গা থানার ওসি রাজকুমার জমাতিয়া, বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি প্রীতম চাকমা, সাব-ইন্সপেক্টর নির্পেঞ্জয় জমাতিয়া সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।
রুটিন চেকিংয়ে এসকফ উদ্ধার, বামুটিয়ায় গ্রেফতার ১; নেশার বিরুদ্ধে অভিযান অব্যাহত
