Headlines

রাতের রাস্তায় মিলল চালকবিহীন অটো, চুরি করে ফেলে পালিয়েছে চোর—জোর জল্পনা

রাধাপুর: গভীর রাতে রাস্তায় চালকবিহীন অবস্থায় একটি অটোরিকশা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে রাধাপুর থানার পুলিশ অটোটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অটোরিকশাটি চুরি করা হয়েছিল। তবে বিভিন্ন কারণে সেটি নিয়ে পালিয়ে যেতে না পেরে চোরের দল রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।খবর পেয়ে রাধাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়িটির প্রকৃত মালিকের সন্ধান এবং ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অটোর মালিকের পরিচয় এবং এটি চুরির ঘটনার সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *