Headlines

সবজি নিয়ে দাম্পত্য কলহের পর গৃহবধূর মৃত্যু, শ্রীনগরে চাঞ্চল্য

শ্রীনগর: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়ায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম আমিনা বেগম (৩৫)। তিনি চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে সোমবার সকালে মারা যান।পরিবারের দাবি, সামান্য সবজি আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসার পর আমিনা বেগম নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে রবিবার রাতে জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু হয়। তবে সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।মৃতার স্বামীর বাড়ি শ্রীনগর থানার বাহামনি পাড়ায় এবং তাঁর বাপের বাড়ি জয়পুর এলাকায়। পরিবারের সদস্য রবেল মিয়া ও তাঁর মামা এই ঘটনার কথা জানান।জানা গেছে, আমিনা বেগমের আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়ির পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করবে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *