ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ড. ডি.ওয়াই. পাতিল আর নেই। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ড. পাতিলের প্রশাসনিক দক্ষতা, জনকল্যাণে তাঁর অবদান এবং সমাজের প্রতি তাঁর নিষ্ঠা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।ড. ডি.ওয়াই. পাতিলের প্রয়াণে রাজনৈতিক ও সামাজিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ কর্মজীবন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন।
প্রয়াত ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ড. ডি.ওয়াই. পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার
