Headlines

প্রভু বাড়ি ও মধ্যপাড়ার পুকুর সংস্কার কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা

আগরতলা: শহরের জলাশয় সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রভু বাড়ির পুকুর এবং মধ্যপাড়া চলমান সংঘ সংলগ্ন পুকুর পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।পরিদর্শনকালে তিনি চলমান সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্তসহ প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিক ও জনপ্রতিনিধিরা।পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, শহরের জলাশয়গুলোর সংরক্ষণ, সৌন্দর্যায়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে। উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দারাও এর সুফল পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *