Headlines

চুরির পাঁচ ঘণ্টার মধ্যেই উদ্ধার বাইক, ধর্মনগরে গ্রেফতার অভিযুক্ত

ধর্মনগর: চুরির মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ। এই ঘটনায় পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ধর্মনগরের জেল রোড এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা TR 05G 5659 নম্বরের একটি মোটরসাইকেল আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোটরসাইকেলটি প্রায় পাঁচ ঘণ্টা আগে ধর্মনগরের মনতলা এলাকা থেকে চুরি করা হয়েছিল। অভিযোগ, বাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় কৈলাসহরের বাসিন্দা নিতু দাস পুলিশের হাতে ধরা পড়েন।পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *