Headlines

ঘুমের ঝাপটায় ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা মারুতি ভ্যানে সজোরে ধাক্কা অ্যাম্বুলেন্সের

আগরতলা, ৪ আগস্ট: চালকের চোখে ঘুম নেমে আসতেই ঘটল বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে পরিমল চৌমুহনি জাতীয় সড়কে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানকে সজোরে ধাক্কা মারে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে অ্যাম্বুলেন্স চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মারুতি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, দীর্ঘক্ষণ একটানা গাড়ি চালানোর ফলে চালকদের ক্লান্তি ও তন্দ্রা প্রায়ই এমন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই সড়ক নিরাপত্তায় চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার ওপর জোর দেওয়ার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *