Headlines

বড়দোয়ালি স্কুলে মুখ্যমন্ত্রী মানিক সাহা, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দিলেন বিশেষ গুরুত্ব

আগরতলা, ৪ আগস্ট: রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখতে মঙ্গলবার বড়দোয়ালি স্কুল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ এবং পরিকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।এই পরিদর্শনে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *