Headlines

শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা—‘স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই হবে নিয়োগ’

আগরতলা, ৪ আগস্ট: রাজ্যে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে যোগ্য ও মেধাবী প্রার্থীদের স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়ে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।মুখ্যমন্ত্রী জানান, শিক্ষার মানোন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে এবং আইন ও নির্ধারিত বিধি অনুসরণ করেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।তিনি আশা প্রকাশ করেন, শিক্ষক সংকট দূর করতে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *