Headlines

কাশী থেকে আনা পবিত্র মাটির কলস জেলা সভাপতিদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী, রবিদাসের ৬৫০তম জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন

আগরতলা, ৪ আগস্ট: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরপ্রদেশের বেনারস (কাশী) থেকে আনা পবিত্র মাটির কলস মঙ্গলবার আগরতলার আখাউড়া রোডস্থিত শ্রীশ্রী রামকৃষ্ণ সারদেশ্বরী মঠ থেকে রাজ্যের বিভিন্ন বিজেপি জেলা সভাপতিদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।এই পবিত্র মাটির কলস কয়েকদিন ধরে মঠে সংরক্ষিত ছিল। এদিন এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কলসগুলি জেলা সভাপতিদের হাতে তুলে দেন, যাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত শিরোমণি রবিদাসের আদর্শ ও সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া যায়।এ উপলক্ষে শ্রীশ্রী রামকৃষ্ণ সারদেশ্বরী মঠে শিব রুদ্রাভিষেক এবং শিব মহাযজ্ঞের আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানে বহু ভক্ত ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সন্ত শিরোমণি রবিদাসের জীবনাদর্শ, মানবতা, সাম্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। মুখ্যমন্ত্রীও তাঁর বক্তব্যে রবিদাসের আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং সমাজে ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *