Headlines

তেলিয়ামুড়ায় টোটো-বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; প্রবীণের অবস্থা আশঙ্কাজনক

তেলিয়ামুড়া, ৪ আগস্ট: তেলিয়ামুড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হলেন তিনজন। মঙ্গলবার হলদিছড়া স্কুল সংলগ্ন এলাকায় একটি টোটো ও একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন ৭৫ বছর বয়সী স্বপন চৌধুরী, ধনি দেববর্মা এবং জ্যোতিষ দেববর্মা। আহত প্রবীণের অবস্থা গুরুতর বলে জানা গেছে।বর্তমানে তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *