Headlines

বল্লামুখা সীমান্তে বিএসএফের জালে ক্যামেরুনের নাগরিক, ৩ দিনের পুলিশ রিমান্ডে পিটার্স মোল্লা

বিলোনিয়া, ৫ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার বল্লামুখা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ক্যামেরুনের এক নাগরিককে আটক করেছে বিএসএফ। পরে তাকে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে আদালত অভিযুক্তকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।ধৃতের নাম পিটার্স মোল্লা (৪১)। তাঁর বাড়ি আফ্রিকার দেশ ক্যামেরুনে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।সূত্রের খবর, বিলোনিয়ার ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বল্লামুখা সীমান্তে টহলরত ৪৩ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের সময় পিটার্স মোল্লাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁকে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পরবর্তীতে অভিযুক্তকে বিলোনিয়া আদালতে তোলা হলে, ঘটনার নেপথ্যে কোনো আন্তর্জাতিক চক্র, মানবপাচার বা অন্য কোনো অপরাধমূলক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।পুলিশ ও বিএসএফ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। কীভাবে তিনি সীমান্তে পৌঁছালেন, কার সহায়তায় ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না, সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *