Headlines

উদয়পুরে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল, ৮ জেলার লড়াই

উদয়পুর, ৫ আগস্ট: আগামী ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত উদয়পুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতা। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে উদয়পুরের রমেশ স্কুলের সিন্থেটিক ফুটবল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এই উপলক্ষে বুধবার গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার স্পোর্টস অফিসার বিশাল সাহা এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা।সাংবাদিক সম্মেলনে বিশাল সাহা জানান, রাজ্যের ৮টি জেলার দল ছাড়াও বাধারঘাট স্পোর্টস স্কুলের দল এবারের প্রতিযোগিতায় অংশ নেবে। ইতোমধ্যেই প্রতিযোগিতার সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার-সহ একাধিক বিধায়ক। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়-এর।প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা দলগুলির জন্য আকর্ষণীয় ট্রফির ব্যবস্থা রাখা হয়েছে। এই রাজ্যস্তরের ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যেই ক্রীড়াপ্রেমী ও তরুণ ফুটবলারদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা রাজ্যের উদীয়মান ফুটবলারদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *